তেঁতুলিয়ায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় আমাল উদ্দীন আমাল (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় অপর আরোহী তজিবুল ইসলাম (৫০) আহত হয়েছেন। নিহত আমাল একই এলাকার মৃত গহির উদ্দীনের ছেলে।
সোমবার (৯ নভেম্বর) রাতে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের সাতমেড়া এলাকায় জেমকন গ্রুপ পোল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে জেমকন গ্রপ পোল ফ্যাক্টরির সামনে পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে এসে তারা ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়ে পড়ে গেলে পাশেই থাকা তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ আহতদের দ্রত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান রাকিব মোটর সাইকেল আরোহী আমালকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed