Main Menu

আকবরকে পিবিআইয়ের কাছে হস্তান্তর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: রায়হান আহমদ হত্যা মামলার প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই’র) কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট জেলা পুলিশ তাকে পিবিআই’র কাছে হস্তান্তর করে। এরপর পিবিআইয়ের একটি ভ্যানে করে তাদের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে আকবরকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

এরআগে সোমবার সকালে কানাইঘাটে দনা সীমান্ত এলাকা থেকে এস আই আকবরকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় তাকে সিলেটে নিয়ে আসা হয়।

 

Share





Related News

Comments are Closed