ট্রেন লাইনচ্যুত, সিলেট পথে রেল যোগাযোগ বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও রেলওয়ে স্টেশনে তেলবোঝাই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে।
শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে তেলবোঝাই ট্রেনটি সাতগাঁও স্টেশনে লাইনচ্যুত হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটটুডেকে বলেন, আজ সকাল সাড়ে এগারোটার দিকে তেলবোঝাই ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাওয়ার সময় সাতগাঁও স্টেশনে লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়া ট্রেনটির তিনটি বগি লাইন থেকে সম্পূর্ণভাবে পড়ে যায় এবং একটি বগি একপাশে হেলে পড়ে।
দুর্ঘটনার কারণে ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ আছে। উদ্ধারকারী ট্রেন আসার পর যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed