Main Menu

সিলেটে আরো ২৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম : গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২৩ জন শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে থাকা আইসোলেশনে থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪৯ জন করোনা রোগী। আর এ সময়ে সিলেট বিভাগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই জনের।

শনিবার (৭ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত ২৩ জন রোগীর মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ১৫ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে জেলায় ১ জনের শরীরের এদিন করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এদিন বিভাগের অন্য দুই জেলা মৌলভীবাজারে ও হবিগঞ্জে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা যায়নি। তবে এদিন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

এদিকে একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৪৯ রোগীর সকলেই সিলেট জেলায় বাসিন্দা। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন রোগীর মৃত্যু ঘটনা ঘটেছে। মারা যাওয়া দুইজনই সিলেট জেলার বাসিন্দা।

Manual1 Ad Code

সিলেট বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৩ হাজার ৮৬৭ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ৮০৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪১৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৪৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছে।

Manual1 Ad Code

সিলেটের চার জেলায় ৪৭ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১২ হাজার ৫০৮ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৩৫ জন।

 

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code