৭ নভেম্বর আজ, বিএনপি’র নানা কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: ১৯৭৫ সালের ‘সৈনিক-জনতা অভ্যুত্থান’ স্মরণে আজ ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করবে বিএনপি। রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঐতিহাসিক এ দিনে সৈনিক ও জনতা মিলে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে ঢাকার সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করেন, যা পরে তার ক্ষমতায় আসার পথ সুগম করেছিল।
বিএনপি ও জোট এ দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে উদযাপন করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর শীর্ষ অঙ্গ সংগঠনগুলো একে ‘মুক্তিযোদ্ধা হত্যার’ দিন হিসেবে মনে করে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি-রব) একে বেসামরিক-সামরিক বিপ্লবের দিন হিসেবে পালন করে।
বিএনপির নানা কর্মসূচি : ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির পক্ষ থেকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করবেন।
করোনা পরিস্থিতির কারণে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে দুপুর ১২টায় বিএনপি-ঢাকা মহানগর দক্ষিণ, ১২টা ১৫ মিনিটে বিএনপি-ঢাকা মহানগর উত্তর এবং ১২টা ৩০ মিনিটে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দলের প্রতিষ্ঠাতার সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
এছাড়া দিবসটি উপলক্ষে বিকাল ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একইভাবে জেলা, মহানগর ও উপজেলা বিএনপির উদ্যোগে নিজ নিজ সুবিধানুযায়ী আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সিলেট মহানগর বিএনপির কর্মসূচি: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আলোচনা সভার আয়োজন করেছে। আজ দুপুর ২টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মহানগরের ২৭টি ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক।
Related News
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনRead More
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেRead More



Comments are Closed