সিসিইউতে অভিনেতা আনিসুর রহমান মিলন
বিনোদন ডেস্ক : অভিনেতা আনিসুর রহমান মিলন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
শনিবার (১০ অক্টোবর) ভোররাতে তার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন এ অভিনেতার ছোট ভাই আতাউর রহমান সুমন।
আতাউর রহমান সুমন বলেন, হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে ভোর ৪টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা তার হার্টের সমস্যা সন্দেহ করে ইসিজি টেস্ট করান। সেখানে হার্টের সমস্যাই ধরা পড়ে। কিন্তু স্কয়ারে সিসিইউয়ে সিট না থাকায় তারা ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়।
তিনি আরও বলেন, ইউনাইটেডে আবার ইসিজি টেস্ট করিয়ে হার্টে কোনো সমস্যা পাওয়া যায়নি। পরে রোগ নির্ণয়ের জন্য আরও কিছু টেস্ট করানো হয়েছে। করোনার নমুনাও নেওয়া হয়েছে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed