আজমিরীগঞ্জে হাওরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার জলসুখা ইছবপুর গ্রামের সেবুল মিয়ার ছেলে শুভ মিয়া (১৭) ও একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোজম্মিল মিয়া (৪৫)।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গ্রামের পার্শ্ববর্তী হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রাঘাতে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার।
তিনি জানান, বজ্রাঘাতে তারা দুজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিয়মানুযায়ী বজ্রপাতে মারা যাওয়া দুইজনের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান খান।
Related News
হবিগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকাRead More
হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়েRead More



Comments are Closed