Main Menu

ধর্ষণের প্রতিবাদে শাবি শিক্ষার্থীদের মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা এবং ধর্ষকদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানানোর পাশাপাশি বাংলাদেশের সর্বস্তরে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ধর্ষণের শাস্তি চাই মৃত্যুদন্ড’, ‘করোনার ভ্যাকসিন নয়, আগে ধর্ষণকারীদের ভ্যাকসিন চাই’, ‘১৯৭১ সালের ধর্ষণকারীদের পরিচয় ছিল রাজাকার, বর্তমান ধর্ষণকারীদের পরিচয় কী?’, ‘পাশবিকতার দণ্ড চাই, নির্মমতার বিচার চাই’, ‘কেমন সন্তান ধারণ করলে হে জননী, সন্তান তোমার লজ্জা কাড়ে তুমি শাসনও করোনি?’, ‘যে ইজ্জতের দামে স্বাধীনতা পেলাম সেই ইজ্জত যদি দেশের কুলাঙ্গারগুলো কেড়ে নেয়, তাহলে স্বাধীনতার মানে কী?’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

Share





Related News

Comments are Closed