Main Menu

বিশ্বনাথে ইউপি নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

Manual2 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে ৫ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রার্থীরা বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন।

Manual4 Ad Code

মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, ঐ ওয়ার্ডের প্রয়াত মেম্বার মো. ছোরাব আলীর ভাতিজা মো. আব্দুল হক, উপজেলা বিএনপি নেতা মো. মতছির আলী, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রমজান আলী, মো. আরকান আলী রাজা ও শ্রমিক লীগ নেতা মো. রুহুল আমিন।

Manual6 Ad Code

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম সারওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিন ধার্য রয়েছে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছোরাব আলীর মৃত্যুবরণ করলে ঐ ওয়ার্ডের সদস্য পদ শুন্য হয়।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code