নবীগঞ্জে রশিতে ঝুলে কিশোরীর আত্নহত্যা
নবীগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পল্লীতে সিলিং ফ্যানের সাথে রশিতে ঝুলে এক কিশোরী আত্মহত্যা করেছে। তার নাম আয়েশা বেগম (১৬)। সে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের ফুল মিয়ার মেয়ে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছোট ভাকৈর গ্রামে কিশোরীর খালার বাড়িতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরী আয়েশা দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভোগছিলেন। দুই দিন পূর্বে খালার বাড়িতে বেড়াতে যায় সে। শুক্রবার রাতে স্বাভাবিকভাবে ঘুমায় আয়েশা। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার পরও ঘুম থেকে না উঠলে বাড়ির অন্য সদস্যরা ডাকাডাকি করেন। এক পর্যায়ে ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেলে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সাথে রশিতে ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে জানালে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক সমস্যার কারনে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed