শাবির ল্যাবে আরো ৩৩ জনের ‘করোনা পজিটিভ’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নমুনা পরীক্ষায় আরো ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাবির ল্যাবে আজ মঙ্গলবার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ৩৩ জনের দেহে করোনাখাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১১ জন, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৮ জন করে ও হবিগঞ্জ জেলার ৬ জন রয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed