জৈন্তাপুরে ৯৬২ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর থেকে ৯৬২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। তার নাম সাইদুল ইসলাম ( ২২)। সে জৈন্তাপুরের ভিতরগ্রামের নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতের র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর উপ অধিনায়ক মেজর মো.শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান ও মিডিয়া অফিসার এএসপি ওবাইন এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল জৈন্তপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৯৬২ পিস ইয়াবাসহ সাইদুল ইসলামকে আটক করে র্যাব সদস্যরা।
« শাবির ল্যাবে আরো ৩৩ জনের ‘করোনা পজিটিভ’ (Previous News)
(Next News) পাসপোর্ট রি-ইস্যু করতে লাগবে না জরিমানা »
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed