সুশান্তের বান্ধবী রিয়া গ্রেফতার
বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তার বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেফতার দেখানো হয়। সুশান্তের মৃত্যুর ৮৬ দিন পর গ্রেফতার হলেন আলোচিত রিয়া চক্রবর্তী।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গেল রবিবার ও সোমবার টানা দুদিন রিয়াকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। আজও তাকে এনসিবি কার্যালয়ে তলব করা হয়। জিজ্ঞাসাবাদের কিছুক্ষণ পরই মাদককাণ্ডে তাকে গ্রেফতার দেখায় এনসিবি।
মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও সুশান্তের বাবুর্চি দীপেশ সাওয়ান্তও গ্রেফতার হয়েছেন। গেল রবিবার গ্রেফতারকৃতদের মুখোমুখি বসিয়েই রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গেল রবিবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে রিয়ার আইনজীবী সতীশ মানেশিণ্ডে বলেছেন, ‘উইচ হান্ডের এই খেলায় রিয়া গ্রেফতার হতে প্রস্তুত। যদি কাউকে ভালোবাসা অপরাধ হয়, তাহলে তিনি এর পরিণাম ভুগতে তৈরি।’
নিরপরাধ হয়েও রিয়া বিহার পুলিশ, সিবিআই, ইডি, এনসিবি কোনও মামলায় আদালতে আগাম জামিন চাননি বলেও তার এই আইনজীবী জানিয়েছিলেন।
উল্লেখ্য, গেল ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধা করা হয়। শুরুতে মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) এর হাতে উঠে তদন্তভার।
সুশান্তের মৃত্যুর ঘটনায় করা মামলায় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাপ থেকে মাদক সেবনের বিষয়টি সামনে আসে। এরপর রিয়ার মাদককাণ্ড নিয়ে এনসিবি পৃথক তদন্ত শুরু করে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed