মৌলভীবাজার জেলা পরিষদের দায়িত্ব পেলেন সুমি
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি। রবিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখার উপ-সচিব একেএম মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেয়া হয়।
নতুন চেয়ারম্যান উক্ত পদে যোগদান না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অস্থায়ী চেয়ারম্যান হিসেবে তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি জেলা পরিষদের আর্থিক বিষয়সহ সকল কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের দৈনন্দিন যাবতীয় রুটিন কার্যাদি সম্পাদন করবেন।
তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার (১৩, ১৪ ও ১৫) নং ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের ৫ নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হন। তিনি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান গত ১৮ আগস্ট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা করা হয়।
Related News
মৌলভীবাজারে ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দিলো দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেসের ছাদ থেকে মো. রাজুRead More
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে পাতাকুঁড়ি ক্ষুদ্রঋণ সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকরRead More



Comments are Closed