হবিগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোশাহিদ মিয়া (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধুলিয়াখাল তেমুনিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোশাহিদ মিয়া সদর উপজেলার সৈয়দপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।
সূত্রে জানা যায়- বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকলযোগে রওনা দেন মোশাহিদ মিয়া। পথিমধ্যে ধুলিয়াখাল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ-সিলেট বিরতীহিনের একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোশাহিদ মিয়া নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনরাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed