সিলেট-তামাবিল সড়কে ট্রাক চাপায় মহিলা নিহত
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট-তামাবিল সড়কে ট্রাক চাপায় এক মহিলা নিহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা বিবি (৫৫) উপজেলার গুচ্ছগ্রামের মৃত রউফ মিয়ার মেয়ে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রবিবার জাফলংগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রহিমা বিবিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ গিয়ে তাদেরকে শান্ত করে রাস্তা থেকে সরিয়ে দেয়।
জৈন্তাপুর থানার ওসি মো. মহসিন আলী জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। স্থানীয় লোকজন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed