Main Menu

বিনামূল্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: পুরো বিশ্বের যত জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে আমেরিকার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ সবাই চায়। এখানে পড়ার সুযোগ ও সামর্থ হয়তো অনেকেরই নেই। তবে এবার করোনার কারণে এই সুযোগ পাচ্ছেন যে কেউ। এর থেকে বড় সুখবর ঘরে বসেই বিনামূল্যে হার্ভার্ডে লেখাপড়ার সুযোগ পাবেন। আর সেটা অনলাইন কোর্সের মাধ্যমে।

এই অনলাইন কোর্সের জন্য লাগবে না কোন নির্দিষ্ট ডিগ্রিগত যোগ্যতা। বিভিন্ন বিষয়ের ৫৫টি কোর্স অনলাইনে পড়ার সুযোগ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তবে এই কোর্স শেষ হলে সার্টিফিকেট পেতে আপনাকে গুনতে হবে অর্থ।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন কোর্সগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স, হেলথ অ্যান্ড মেডিসিন, ম্যাথামেটিকস, প্রোগ্রামিং, এডুকেশন অ্যান্ড ট্রেইনিং, আইটি অ্যান্ড ডেভেলপমেন্ট, বিজনেস, ডেটা সায়েন্স, হিউম্যানিটিজ, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্স-সংক্রান্ত বিবিধ বিষয়। কোর্সগুলোর সময়সীমা ৪ থেকে ১৫ সপ্তাহের। কোর্সগুলোর কারিকুলাম তৈরি করেছেন হার্ভার্ডের সেরা শিক্ষকেরাই।

কোভিড-১৯ প্রচলিত স্বাস্থ্যসেবার ভাবনাকে একেবারেই বদলে দিচ্ছে। প্রয়োজনে অন্য মহামারিগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকার কোর্সও আছে। বদলে যাওয়া বিশ্বের অর্থনীতি ও বাণিজ্যকেও বুঝতে চাওয়ার জন্য কোর্স করাচ্ছে হার্ভার্ড।

তথ্যপ্রযুক্তিবিষয়ক পাঠ্যক্রমগুলোতে টু-ডি এবং থ্রি-ডি গেম ডেভেলপমেন্ট থেকে বিভিন্ন ওয়েব ও মোবাইল অ্যাপের প্রযুক্তি শেখার ব্যবস্থা রয়েছে। বিজনেস বিভাগে ইমার্জিং ইকোনমিকস, কন্ট্রাক্ট ল এবং অ্যাকাউন্টিং ও ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট বিষয়ে তিনটি প্রাথমিক কোর্স রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিংয়ের এই যুগে ১৪টি অনলাইন কোর্স করাচ্ছে হার্ভার্ড ডেটা সায়েন্স বিভাগ।

করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে অন্য মহামারি-সংক্রান্ত কোর্স করাচ্ছে হার্ভার্ডের হেলথ অ্যান্ড মেডিসিন বিভাগ। পড়া যাবে ম্যালেরিয়া নিয়েও।

চীন ও কমিউনিজম এবং আধুনিক চীন-তাইওয়ান, হংকং সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেও, সে ব্যবস্থা রেখেছে ১৬৩৬ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়। আছে শেক্‌সপিয়ার নিয়ে পড়ার আয়োজনও।

কোভিড-১৯-এর কারণে পৃথিবী বদলে যাচ্ছে। হার্ভার্ডের অনলাইন কোর্সগুলোয় সেই প্রতিফলন আছে।

Share





Related News

Comments are Closed