Main Menu

শাবির ল্যাবে আরো ৫২ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সোমবার (৩১ আগস্ট) আরও ৫২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শাবির জিইবি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, আজ শাবির ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫২ জনের ষরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

আক্রান্তদের মধ্যে সিলেটের ১০ জন, সুনামগঞ্জের ১৯ জন ও হবিগঞ্জের ২৩ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৮৫৯ জনে। তন্মধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৭২৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৬২ জন ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৫০৮ জন রয়েছেন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮১৬ জন। আর মহামারিতে মারা গেছেন ১৮৭ জন।

Share





Related News

Comments are Closed