শ্রীমঙ্গলে চা বাগান থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাে লাখাইছড়া চা বাগানের ভেতর থেকে স্বাক্ষর দেব (১৮) নামে্ এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব এর ছেলে স্বাক্ষর দেব শনিবার বিকেল ৪ টার দিকে তার বাবার মটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার মধ্যে সে বাড়ি না ফেরায় রাত ৮টার দিকে স্বাক্ষরের মা তার মুঠোফোনে কল করলে অপর প্রান্ত থেকে স্বাক্ষর নামে কাউকে চিনেন না বলে মুঠোফোনের লাইন কেটে দেয়। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।
এ ঘটনার পর স্বাক্ষরের বাবা কল্যাণ দেব শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরী করেন। স্বাক্ষর দেব শ্রীমঙ্গল সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র। রবিবার সকালে শ্রীমঙ্গল ফিনলে টি কোম্পানির লাখাইছড়া চা বাগানের একটি সেকশনে তার লাশ স্থানীয় চা শ্রমিকরা দেখে থানা পুলিশকে খবর দেয়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত সুহেল রানা জানান, মৃত দেহের পাশেই তার মটর সাইকেল ও মুঠোফোন, ঘুমের মেডিসিন, কোকের বোতল ইত্যাদি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড নয়। তার শরীরে কোন আঘাতের চিহৃ নাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ বুঝা যাবে হত্যা না আত্নহত্যা। তারপরও তদন্ত করে দেখা হচ্ছে মৃত্যুর রহস্য কী।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed