সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ১০ হাজার ৬৯৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ১৬২ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ৫২ জন, সুনামগঞ্জে ৪৮ জন, হবিগঞ্জে ৯ জন এবং মৌলভীবাজারের ৫৩ জন রয়েছেন।
এনিয়ে রোববার (৩০ আগস্ট) পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬৪ জন। এরমধ্যে সিলেট জেলার ৪০৮০ হাজার জন, সুনামগঞ্জে ১ হাজার ৬৪৮ জন, হবিগঞ্জে ১০০৯ জন এবং মৌলভীবাজারের ১০২৭ জন সুস্থ হয়েছেন।
এদিকে রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৭ জন। এরমধ্যে সিলেট জেলার ১৩৫ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারের ২০ জন।
রোববার (৩০ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ৩৪ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৩ জন এবং মৌলভীবাজারের ৮ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৯৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৬৫০ জন, সুনামগঞ্জে ২ হাজার ২৯, হবিগঞ্জে ১ হাজার ৫৩৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৪৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৪৬৩ জন। এরমধ্যে ১৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে রোববার (৩০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৭ হাজার ৭৬৬ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৭ হাজার ৯২ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৭৪ জন।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed