Main Menu

চীনে ধসে পড়ল রেস্তোরাঁ, মৃত বেড়ে ২৯

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের জিয়াংফেন এলাকায় একটি দু-তলা রেস্টুরেন্ট ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, আহত অবস্থায় অনেককে উদ্ধারের পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

সিনহুয়া জানিয়েছে, শনিবার জুজিয়াং নামক রেস্টুরেন্ট ভবনটি ধসে পড়ার সময় সেখানে একটি জন্মদিনের পার্টি চলছিল। ধ্বংসস্তূপ থেকে ৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের অনেকেই আহত হয়েছেন। তবে কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের কারও জীবনশঙ্কা নেই।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএন জানিয়েছে, রবিবার সকালের দিকে উদ্ধার কাজের সমাপ্তি টানা হয়েছে। তবে ভবন ধসের কারণ এখনো জানা যায়নি। কেন্দ্রীয় সরকার থেকে স্থানীয় সরকার ঘটনাটি তদন্ত করে দেখবে।

এর আগে চলতি বছরের মার্চে চীনের কুয়ানজো শহরে একটি হোটেল ধসের ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়; আহত হয় আরও ৪২ জন।

Share





Related News

Comments are Closed