কমলগঞ্জের শমশেরনগরে ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ক্রীড়াবিদ ও পর্বতারোহী রেশমা নাহার রত্নার স্মরণে ও তার মৃত্যুর ঘটনার সুবিচারের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর পৌনে ৬টায় উপজেলার শমশেরনগর চৌমুহনা চত্বর এ দৌড় শুরু হয়ে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় গেটে ইউটার্ণ দিয়ে শমশেরনগর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসে সাড়ে ১০ কি:মি: দৌড় শেষ করেন রানার্সগণ। এতে ১০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। সকলেই ৫০ মিনিট হতে ১ ঘন্টা সময়ের মধ্যে দৌড় সমাপ্ত করেন।
দৌড় শেষে শমশেরনগর শহিদ মিনারে মানববন্ধন করে রেশমা নাহার রত্না হত্যার সুবিচার ও সড়ক/ মহাসড়কে সাইকেল লেন বাস্তবায়নের দাবিতে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করেন শমশেরনগর রানার্স কমিউনিটির সমন্বয়ক সুলেমান হাসান।
শমশেরনগর রানার্স কমিউনিটির নেতৃবৃন্দ জানান, রত্না একাধারে দৌড়বিদ, পর্বতারোহী ও সাইক্লিস্ট। গত ৭ আগস্ট রাজধানীতে সাইক্লিং করার সময় মাইক্রোবাসের ধাক্কায় তিনি নিহত হন। এতে আমরা মর্মাহত। তার স্মরণে ও ঘটনার সুবিচারের দাবিতে আমরা ভার্চুয়াল দৌড়ে অংশ নিয়েছি। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ও জন-সচেতনতামূলক সমাবেশ করেছি।
একই সময় দেশের ৫০টি স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসুচীতে রত্না হত্যাকান্ডের প্রতিবাদ, দ্রত বিচারের দাবী ও শহরের প্রধান সড়কগুলোতে আলাদা সাইকেল লেন করার দাবী জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজধানীর শেরে বাংলা নগর থানার লেক রোড এলাকায় সাইকেল চালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারান পর্বতারোহী রেশমা নাহার রত্না (৩৩)।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed