ধর্মপাশায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা জালধরা হাওরের পানিতে ডুবে খাদিজা আক্তার (৫) ও বিয়া আক্তার (৭) নামে আপন ২ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বড়ই গ্রামের বাসিন্দা হবুল মিয়ার মেয়ে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে জালধরা হাওরের পানিতে পড়ে তারা তলিয়ে যায়।
এলাকাবাসী ও শিশু দুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের বড়ই গ্রামের স্বামীর বাড়ি থেকে মাস খানেক আগে ওই দুটি মেয়ে শিশুকে নিয়ে মা ময়না আক্তার নিজের বাবার বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে বেড়াতে আসেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মা ময়না আক্তার তার দুই মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী সলপ গ্রামে আবদুল মোতালিব নামের এক আত্বীয়ের বাড়িতে বেড়াতে যান। ওই দুটি শিশু আজ শুক্রবার সকাল ১১টার দিকে ওই বাড়ির উঠানে খেলাধূলা করতে করতে এক পর্যায়ে তারা ওই বাড়ির সামনে থাকা জালধরা হাওরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়।
স্থানীয় লোকজন খোজাখোঁজি করে দুপুর ১২টার দিকে ওই হাওরের পানি থেকে তাদের উদ্ধার করে ধর্শপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে হাসপাতালের ডাক্তার ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
সেলবরষ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইকবাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত, ৪০টি বাড়িতে লুটপাট
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় পতিত জমির দখল নিয়ে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতRead More



Comments are Closed