Main Menu

যেভাবে অনেক ফেসবুক পোস্ট ডিলিট করবেন

প্রযুক্তি ডেস্ক: প্রায় সবার হাতে হাতে স্মার্টফোন। হাতে স্মার্টফোন আছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ্যাকাউন্টস নেই- ভাবাই যায় না। প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি।

আমাদের মধ্যে অনেকেই আছেন- যারা কয়েক বছর ধরে ফেসবুক ব্যবহার করছেন। ফলে শত শত পোস্ট্ও করা হয়েছে। কিন্তু অনেক পুরাতন পোস্ট যখন আমার সামনে আসে তখন বিরক্ত লাগে। অথবা নিজের প্রয়োজনেই অনেক পোষ্ট ডিলিট করতে হয়। কিন্তু অনেক পোস্ট এক সঙ্গে ডিলিট করতে গিয়ে সময় লাগে।

আগে এক সঙ্গে অনেক স্ট্যাটাস বা পোস্ট ডিলিট করা যেত না। কিন্তু নতুন একটি টুল এনেছে ফেসবুক। ফলে ব্যবহারকারীরা চাইলেই এক সঙ্গে অনেক স্ট্যাটাস বা পোস্ট ডিলিট করতে পারবেন। তবে এই কাজটি ডেস্কটপ থেকে করতে পারবে না। এ কাজটি শুধু ফেসবুকের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ থেকেই করা যাবে।

যেভাবে কাজটি করবেন-
প্রথমে ফেইসবুক অ্যাপ চালু করতে হবে।
প্রোফাইলে গিয়ে ডান পাশে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে।
এরপর Activity Log থেকে Manage Activity অপশনে যেতে হবে।
নতুন পেইজ আসলে Your Posts অপশনটি সিলেক্ট করতে হবে।
যে পোস্টগুলো ডিলিট করবেন সেগুলো বেছে নিয়ে বামদিকে থাকা Trash বাটনে ক্লিক করতে হবে। চাইলে পোস্টগুলো সংরক্ষণ করতে Archive অপশনটিও বেছে নেওয়া যাবে।

Share





Related News

Comments are Closed