একরাতেই ৭৪ বৃদ্ধকে হত্যা করলো ‘বোকো হারাম’
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়া এক রাতেই ৭৪ জন প্রবীণকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম। বর্ণো রাজ্যের মাইদুগুরি এলাকার কমিউনিটিতে এক অনুষ্ঠান চলাকালে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে হতাহতের ঘটনা ঘটে।
বুধবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার। সেখানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতার পরও থামছে সন্ত্রাসী কার্যক্রম। দিনে দিনে সেখানকার পরিস্থিতি আরও অবনতি হচ্ছে।
হামলার বিষয়ে নাইজেরিয়ার সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানায়নি।
দেশটির সাধারণ মানুষ যখন প্রতিনিয়ত ক্ষুধা আর দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করছে, তখন নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছেন। গত এক দশকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারামের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৫০ হাজার মানুষের মারা গেছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩০ লাখেরও বেশি নাইজেরিয়ান।
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed