Main Menu

দেশে করোনায় আরও ৪৫ মৃত্যু, শনাক্ত ২৪৩৬

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ১২৭ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৩৬ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৪ হাজার ৫৮৩ করোনা রোগী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৪৫৮ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

Share





Related News

Comments are Closed