Main Menu

সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার জয়কলস ইউপির গাগলী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের একই পরিবারের সৈয়দুর রহমানের ছেলে সাহিম মিয়া (৬) ও সাহিদুর রহমানের মেয়ে মারিয়া বেগম।

গাগলী গ্রামের বাসিন্দা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সালেহ জনি জানেন, সকালে বাড়ির উঠানে খেলা করছিল ওরা ভাই বোন। একপর্যায়ে তারা দুজনেই বাড়ির সামনের ডোবার পানিতে পড়ে ডুবে যায়। বেলা দেড়টার দিকে একজনের লাশ ডুবার মধ্যে ভেসে উঠে। সন্দেহজনক ভাবে ডুবার পানিতে আরও খোঁজাখুঁজি করলে অন্যজনের লাশও পাওয়া যায়। পরে স্থানীয়দের তৎপরতায় দুজনের লাশ ডুবা থেকে উদ্ধার করা হয়।

এদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ মিয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed