কাজী অ্যাসপ্যারাগাসকে ৪৩ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ‘কাজী অ্যাসপ্যারাগাস ফুড আইল্যান্ড’র পাঁচটি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ জানান, এএসপি আফসানের নেতৃত্বের র্যাব-৯ এর একটি টিমের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কাজী অ্যাসপ্যারাগাসের ৫টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য সংরক্ষণ, খাদ্য দ্রব্যে নিষিদ্ধ রাসায়নিকের মিশ্রণ এবং অতিরিক্ত মূল্যে খাদ্যদ্রব্য বিক্রির দায়ে এই জরিমানা করা হয়।
তিনি জানান, এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে কাজী অ্যাসপ্যারাগারে ‘ফুডস ফর ফ্রেন্ড’ নামক প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার ২৫ শতাংশ হিসেবে ২ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয় অভিযোগকারী ব্যক্তিকে।
অভিযানে ‘সল্ট বে’-কে ১০ হাজার টাকা, ‘মি. ব্লেন্ডার’কে ৫ হাজার টাকা, ‘ফ্লেইম অব’কে ১০ হাজার টাকা এবং ‘দিল্লি দরবার’কে ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed