বিশ্বনাথ-রশিদপুর সড়কে ঝোপঝাড় পরিষ্কার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সামাজিক সংগঠন নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সড়কের দুইপাশের ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্বনাথ-রশিদপুর সড়কের ইলিমপুর নামক স্থানের কিছু রাস্তাজুড়ে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জুয়েল আহমদ সিকদার, সাধারণ সম্পাদক রায়হান আহমদ দরছ, অর্থ সম্পাদক আব্দুল মুকিত সিকদার, ক্রীড়া সম্পাদক আব্দুল কাইয়ুম সিকদার, সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মাহি, সদস্য পারভেজ আহমদ, বদরুল ইসলাম, আবু সুফিয়ান, আবু বক্কর সিকদার, শিহাব শিকদার, মাসুকুর রহমান সিকদার, সোনা মিয়া প্রমুখ।
Related News
সিলেটে টিলা কাটায় দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।Read More
সিলেটে নয় মাসে সড়কে ঝরলো ২৮৮ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চলতি বছরের প্রথম নয় মাসে সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন।Read More



Comments are Closed