ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান মজনু জেল হাজতে
ছাতক প্রতিনিধি: ছাতকে পূর্ব বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনায় দায়েরী মামলায় হাজিরা দিতে গিয়ে পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুকে জেল হাজতে প্রেরন করেছেন আদালত।
সোমবার সুনামগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মজনুসহ ৩জন হাজির হয়ে জামিন প্রার্থনা করলে ম্যাজিষ্ট্রেট বেলাল আহমদ জামিন না-মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন এবং অপর ২জনের জামিন মঞ্জুর করেন।
আব্দুল ওয়াহিদ মজনু ছাতক শহরের তাতিকোনা গ্রামের মৃত আব্দুর রজাকের পুত্র ও ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন।
গত ১০ জুন পূর্ব বিরোধের জের ধরে তাতিকোনা এলাকার আব্দুল ওয়াহিদ মজনু ও মৃত আছদ্দর আলীর পুত্র আঞ্জব আলী পক্ষদ্বয়ের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ ব্যক্তি আহত হয়। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলাও দায়ের করা হয়। প্রতিপক্ষ আঞ্জব আলীর দায়েরী মামলায় (নং-২৬/১৬৫) আব্দুল ওয়াহিদ মজনুকে করা হয় ২নং আসামী। ওই মামলায় সুনামগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে আব্দুল ওয়াহিদ মজনু জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
Related News
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত, ৪০টি বাড়িতে লুটপাট
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় পতিত জমির দখল নিয়ে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতRead More



Comments are Closed