সিলেটে হোটেল থেকে ৫ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজারে একটি হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় পাঁচ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকাল সোয়া ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদেরকে আটক করে।
পুলিশ জানিয়েছে, লালবাজারস্থ নিউ জননী গেস্ট হাউজ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- ওই গেস্ট হাউজের ম্যানেজার সুনামগঞ্জের সদর থানার সিকারকান্দি গ্রামের রুমান আহমদ (২২), এনামুল হক (২১) সিলেটের গোলাপগঞ্জের দক্ষিণবাঘা গ্রামের আব্দুর রহিম (২৫), গেস্ট হাউজের কর্মচারী মো. সাজু (১৮) ও একজন মহিলা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed