Main Menu

১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ বিএনপির সাংগঠনিক কার্যক্রম

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির সাংগঠনিক কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৬ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া শনিবার (১৫ আগস্ট) পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

Manual6 Ad Code

এ স্থগিতাদেশ আগামী ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভায় উল্লিখিত এ সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual4 Ad Code

সভায় সিদ্ধান্তক্রমে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী সবস্তরের ইউনিটগুলোর নেতাকে সংশ্লিষ্ট কমিটির সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ, ভার্চ্যুয়াল বৈঠক ইত্যাদির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code