সিলেট বিমান অফিসের সামনে প্রবাসীদের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: পর্যাপ্ত টিকেট বরাদ্দের দাবিতে বাংলাদেশ বিমানের সিলেট অফিসের সামনে বিক্ষোভ করেছেন দুবাই প্রবাসীরা। এ সময় তারা আম্বরখানা-বিমানবন্দর সড়কে অবরোধের সৃষ্টি করেন। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল থেকেই সিলেটের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দুবাই প্রবাসীরা বিমান অফিসে ভিড় করতে থাকেন। বিমানের পক্ষ থেকে আগামী ৩০ আগস্ট পর্যন্ত বিমানের কোন সিট খালি নেই মর্মে জানানো হলে বিক্ষোভ শুরু করে প্রবাসীরা।
ভুক্তভোগী প্রবাসীরা জানান, করোনাভাইরাসের আগে রিটার্ন টিকেটসহ দেশে ফিরলেও বর্তমানে তারা ফের দুবাই ফিরতে পারছেন না। আগামী ৩০ আগস্ট পর্যন্ত বিমানের সিট খালি নেই বলে জানিয়েছেন বিমান কর্তৃপক্ষ। এতে ভিসার মেয়াদ চলে যাওয়ার আশংকা করছেন অনেকে। অথচ, এজেন্সির মাধ্যমে গেলে বেশি টাকায় টিকেট মিলছে বলে অভিযোগ করেন কয়েকজন প্রবাসী।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পরিচালক ও সিলেট চেম্বারেরর সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ উদ্ভুত পরিস্থিতি নিরসনে পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ জরুরী বলে মন্তব্য করেন। তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে বিমান টিকেট সরবরাহ করলে দুবাই প্রবাসীরা উপকৃত হবেন।
যোগাযোগ করা হলে বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার জানান, বাংলাদেশ বিমানের টিকিট সঙ্কটের কারণে সিলেটে আটকা পড়া দুবাই প্রবাসীরা অফিসের সামনে জড়ো হন। আগামী ৩০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটেরই আসন খালি নেই। তবে, প্রবাসীদের কাগজপত্রের ফটোকপি রাখা হয়েছে। যখনই টিকেট পর্যাপ্ত হবে ; তাৎক্ষনিক তাদের জানানো হবে। বিষয়টি বিমানের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
বিমানের সিলেট অফিসের সামনে বিক্ষোভ প্রসঙ্গে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হেেেসন বলেন, বিমান অফিসের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোন ধরনের ঝামেলা সৃষ্টি হয়নি বলেও জানান ওসি।
Related News
ছাত্রকে বলাৎকারের অভিযোগ, সিলেটে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক আবাসিক ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপালRead More
সিলেটে সাইদুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর ওসমানী এয়ারপোর্ট এলাকায় বেড়াতে গিয়ে ছিনতাইকারীর হামলায়Read More



Comments are Closed