কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামে বাসচাপায় প্রাইভেটকারের ৪ যাত্রীর প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ৩ জনই একই পরিবারের সদস্য। এঘটনায় আহত হয়েছেন ২জন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের স্পিনিং মিল এলাকায় আরডিআরএস বাজারে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নরসিংদীর সমাজসেবা কর্মকর্তা আকবর হোসেন তার পরিবার নিয়ে নিজ জেলা কুড়িগ্রামে আসছিলেন। সকালে আরডিআরএস বাজারের কাছে পৌঁছুলে একটি বাস তাদের প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আকবর হোসেন, তার স্ত্রী ও সন্তানসহ ৪ জন নিহত হন। নিহত অপরজন প্রাইভেটকারের সহকারী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আকবর হোসেনের আরেক সন্তান ও প্রাইভেটকারের চালক।তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রেদওয়ান ফেরদৌস সজীব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed