ওসমানীর ল্যাবে আরো ৬১ জনের করোনা পজিটিভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নতুন করে আরও ৬১ জনের করোনা শনাক্ত। শনিবার (৮ আগস্ট) ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারমধ্যে মধ্যে সিলেটের ২৮ জন এবং মৌলভীবাজারের ৩৩ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫ জন চিকিৎসকও রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫৫৮ জন। এরমধ্যে সিলেট জেলার ৪৬১১ জন, সুনামগঞ্জে ১৫৯৬ জন, হবিগঞ্জে ১২৮৯ জন এবং মৌলভীবাজারে ১১০২ জন।
এদিকে বিভাগে এখন পর্যন্ত মোট ৩৮২০ জন করোনা জয় করেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১১৬৯ জন, সুনামগঞ্জে ১২১৯ জন, হবিগঞ্জে ৮০৩ জন এবং মৌলভীবাজারে ৬২৯ জন করোনা জয় করেছেন।
আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত (শনিবার) সিলেট বিভাগে মারা গেছেন ১৫৩ জন। এরমধ্যে সিলেটে ১১২, মৌলভীবাজারে ১৩ জন, সুনামগঞ্জে ১৭ জন এবং হবিগঞ্জে ১১ জন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed