বাংলাদেশের বিদেশমন্ত্রীর বক্তব্যে তুষ্ট ভারত
বৈশাখী নিউজ ডেস্ক: চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাণিজ্যভিত্তিক আর ভারতের সঙ্গে রক্তের সম্পর্ক। বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই বক্তব্যে সন্তুষ্ট সাউথ ব্লক। ভারতীয় জনতাও বাংলাদেশের বিদেশমন্ত্রীর এই বক্তব্যকে সাধুবাদ জানিয়েছে। রোববার (৯ আগস্ট) ভারতের একাধিক সংবাদপত্রে এ খবর ছাপা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বাংলাদেশের মুজিবনগরে মুজিব সংগ্রহশালা পরিদর্শনের পর এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে সব বিষয়েই মতৈক্যে পৌঁছানো সম্ভব হচ্ছে। পানি সমস্যারও সমাধান হবে। রেলের মাধ্যমে দু’ দেশের মধ্যে পণ্য পরিবহন একটি নতুন মাত্রা নিচ্ছে।
এ কে আব্দুল মোমেন বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের এক আত্মিক সম্পর্ক আছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আর ভারতের সঙ্গে সম্পর্ককে এক নিক্তিতে মাপা ভুল হবে। একটা বাণিজ্যিক সম্পর্ক, অন্যটা রক্তের সম্পর্ক। বাংলাদেশের বিদেশমন্ত্রী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নিবিড়তার কথা উল্লেখ করেন। ভারতের মোদি সরকারও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়। সম্প্রতি বাংলাদেশকে ভারত সাতটি ডিজেল লোকোমোটিভ দিয়েছে। দু’ দেশের মধ্যে আরও নিবিড়তা বাড়বে বলে মনে করছে ভারতীয় বিদেশ মন্ত্রক। সূত্র: মানবজমিন।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed