Main Menu

বিশ্বম্ভরপুরে বজ্রপাতে কৃষক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নিজ জমিতে কাজ করা অবস্থায় আব্দুর রহিম (৩৫) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন।

তিনি উপজেলার পলাশ ইউনিয়নের মাঝেরগাও গ্রামের নুর হোসেনের ছেলে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টায় মাঝেরগাও গ্রামে নিজ বাড়ির দক্ষিণে ফসলী জমিতে এ বজ্রাঘাতের ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের ভাতিজা এইচ এস হাবিবুর রহমান কুদ্দুছ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েক দিন টানা রোদের কারণে জমি শুকিয়ে যাওয়ায় শনিবার সকালে বৃষ্টি শুরু হলে টাক্টর নিয়ে সকাল সাড়ে ৬টার সময় নিজ বাড়ির দক্ষিণে নিজের ছোট কিত্তা (চাষযোগ্য জমি) কাজ করছিলেন। বৃষ্টির পরিমাণ বাড়ার সাথে বজ্রপাত হচ্ছিল। কাজ করা অবস্থায় হঠাৎ বজ্রাঘাত হলে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

এই ঘটনায় নিহতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed