Main Menu

শাবির ল্যাবে আরও ৫৪ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তরা সিলেট, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলায় বাসিন্দা।

শুক্রবার (৭ আগস্ট) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, ‘শাবির ল্যাবে শুক্রবার সিলেটের ১০৭টি, হবিগঞ্জের ৩৮টি ও সুনামগঞ্জের ৮৯ টিসহ মোট ২৩৪ টি নমুনা পাঠানো হয়। এরমধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ১৭ জন, হবিগঞ্জের ৯ জন এবং সুনামগঞ্জ জেলার ২৮ জন বাসিন্দা রয়েছেন।’

Share





Related News

Comments are Closed