সিলেটের দুই ল্যাবে ৯৩ জনের ‘করোনা পজিটিভ’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে শুক্রবার (৭ আগস্ট) আরো ৯৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৫৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫০২ জন। এ পর্যন্ত এ বিভাগে মারা গেছেন ১৫১ জন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদেরমধ্যে সিলেটের ২২ জন ও মৌলভীবাজারের ১৭ জন রয়েছেন।
এদিকে, শাবির জিইবি বিভাগের প্রভাষক জি এম নুরনবী জুয়েল জানান আজ শাবির ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিলেটের ১৭ জন, সুনামগঞ্জের ২৮ জন ও হবিগঞ্জ জেলার ৯ জন রয়েছেন।
এ নিয়ে শুক্রবার (৭ আগস্ট) রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫০২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৫৮৩ জন, সুনামগঞ্জে ১৫৯৬ জন, হবিগঞ্জে ১২৪৯ জন ও মৌলভীবাজার জেলায় ১০৭৪ জন।
সিলেট বিভাগের চার জেলায় মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮১৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ১১৬৬ জন, সুনামগঞ্জ জেলায় ১২১৭ জন, হবিগঞ্জে ৮০৩ জন এবং মৌলভীবাজারে ৬২৯ জন সুস্থ হয়েছেন।
গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: মঈন উদ্দিন-এর । ১৫ এপ্রিল করোনায় আক্রান্ত এ চিকিৎসক মারা যান। এরপর বিভাগে শুক্রবার পর্যন্ত একে একে ১৫১ জন রোগী মারা গেছেন। তারমধ্যে সিলেট জেলায় ১১১ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ১৩ জনের মৃত্যু হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed