শাবির ল্যাবে সিলেট ও সুনামগঞ্জের ১৬ জন শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) এই ল্যাবে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়।
শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার শাবির ল্যাবে সুনামগঞ্জ থেকে ১৪টি ও সিলেট থেকে ২৩ টি নমুনা আসে। এই ৩৭টি নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেটের ১১ জন ও সুনামগঞ্জের ৫ জন রয়েছেন।
নতুন ১৬ জনসহ সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৭ জনের। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪৩৭৪ জন, সুনামগঞ্জে ১৫১৭ জন, হবিগঞ্জে ১১৮৫ জন ও মৌলভীবাজারের ৯৯১ জন রয়েছেন।
সোমবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১৪৮ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১০ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন রয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগের ৩ হাজার ৫২২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১০৯০, সুনামগঞ্জে ১১৪২ জন, হবিগঞ্জে ৭১৯ জন ও মৌলভীবাজারে ৫৭১ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রতিদিনই বাড়ছে রোগী। এরপর প্রতিদিন সিলেট বিভাগে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। থেমে নেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর মিছিলও।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed