নিরাপদে পৃথিবীতে ফিরলেন দুই মহাকাশচারী
প্রযুক্তি ডেস্ক: মহাকাশের সফর শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন যুক্তরাষ্ট্রের দুই মহাকাশচারী ডগ হার্লে এবং বব বেহনকেন।
রোববার (২ আগস্ট) ফ্লোরিডা উপকূলের মেক্সিকো উপসাগরে প্যারাসুট নিয়ে ‘সেফ ল্যান্ডিং’ করেন তারা। আন্তর্জাতিক স্পেস স্টেশনের সফর শেষে দুই মহাকাশচারী ডগ হার্লে এবং বব বেহনকেন স্পেস ড্রাগন ক্যাপসুলে করে ফিরে আসেন৷ খবর বিবিসির
তাদের দু’জনকে উদ্ধার করতে সমুদ্রে প্রস্তুত ছিল একটি বোট। পানির মধ্যে হার্লে-বেহনকেনদের প্যারাসুট পড়তেই তাদের উদ্ধার করা হয়। তাদের নেমে আসার দৃশ্য পুরোটাই লাইভ দেখানোর ব্যবস্থা করা হয়েছিল৷
দুই মহাকাশচারীর পৃথিবীতে নিরাপদ প্রত্যাবর্তনের পরেই হাততালির বন্যা বয়ে যায়৷ এই প্রথমবার কোনও বেসরকারি স্পেস মিশনে তারা গিয়েছিলেন৷ সেই কাজে সফল হলো হার্লে-বেহনকেন ৷
পৃথিবীতে ফিরেই হার্লের প্রতিক্রিয়া, দারুণ অনুভূতি হচ্ছে৷ এই মিশন শেষ করে ফিরে আসাটা অত্যন্ত সম্মানের৷
নাসার পক্ষ থেকেও সবাইকে ধন্যবাদ জানানো হয়৷ পাশাপাশি স্পেসএক্স মিশন কন্ট্রোলের দায়িত্বে থাকা বিজ্ঞানীরা দুই মহাকাশচারীকে পৃথিবীতে স্বাগত জানান৷ তাদের নিরাপদ প্রত্যাবর্তনে টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও৷
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed