শেষ হলো ইতিহাসের ব্যতিক্রমী হজ
ধর্ম ডেস্ক: কাবা প্রাঙ্গণ তাওয়াফের মধ্য দিয়ে শেষ হলো ইতিহাসের ব্যতিক্রমী পবিত্র হজ। গতকাল রবিবার বিদায়ী তাওয়াফের পর হাজিরা মক্কা ত্যাগ করতে শুরু করেন।
হজের শেষ দিন (১৩ জিলহজ) পাথর নিক্ষেপ শেষে মিনা থেকে মক্কা আগমন করলে হাজিদের মূল্যবান সুগন্ধি দিয়ে সম্ভাষণ জানায় হারামাইনের প্রেসিডেন্সি বিভাগ।
জামারায় পাথক নিক্ষেপের কাবা প্রাঙ্গণে এসে বিদায়ী তাওয়াফ (তাওয়াফুল বিদা) করেন হাজিরা। এসময় হাজিদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা হয় এবং তাওয়াফ ও সায়ির সময় নির্দিষ্ট স্থানে সারিবদ্ধভাবে চলাচল নিশ্চিত করা হয়।
বিদায়ী তাওয়াফ (তাওয়াফুল বিদা) হলো হজের সবশেষ কাজ। রাসুল (সা) বলেন, ‘আল্লাহর ধরে তাওয়াফুল বিদা বা বিদায়ী তাওয়াফ না করে তোমাদের কেউ যেন চলে না যায়।’
এ হাদিস দ্বারা বোঝা যায়, তাওয়াফের মাধ্যমে হজের সমাপ্তি হবে। তাই হজের শেষে কাবা ঘর ৭ বার তাওয়াফ করা এবং দুই রাকাত নামাজ আদায় করা কর্তব্য।
বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে অনুষ্ঠিত হজেও হাজিদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক ব্যবস্থাপনায় শুরু থেকেই তৎপর ছিল সৌদি সরকার। হজের কার্যক্রমেও ছিল নানা বিধিনিষেধ। এবার হজ শেষ হলেও এখন পর্যন্ত কোনও হাজি রোগাক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed