ফেঞ্চুগঞ্জে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে শহীদুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম ফেঞ্চুগঞ্জের সারকারখানার চাকুরীজীবী ও তাঁর গ্রামের বাড়ি চট্রগ্রাম বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর নামক স্থানে কুলাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed