দেশে করোনায় আরও ২২ মৃত্যু, শনাক্ত ৮৮৬
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের দিনের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জন মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৫৪ জনে। এছাড়া ৮৮৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন।
রবিবার (২ আগষ্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান করোনা শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ২১৩টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ৩ হাজার ৬৮৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৮৯ হাজার ২৯৫টি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী পাঁচজন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ২ জন, রংপুর এবং সিলেট বিভাগে ১ জন করে রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২০ জন, বাড়িতে ২ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫৮৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed