নবীগঞ্জে মহিলার গলা কাটা লাশ উদ্ধার
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জে নিজ ঘর থেকে ছালেমা বেগম (৪৫) নামে এক মহিলার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ডাকাতদল হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (২ আগস্ট) ভোররাতে উপজেলার করঁগাও গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ছালেমা বেগম ওই গ্রামের মিলন মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ছালেমা বেগমের মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে গলা কাটা অবস্থায় ছলেমা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠায়।
এ ব্যাপারে ছালেমা বেগমের স্বামী মিলন মিয়া বলেন, নবীগঞ্জে আমার দুটি বাড়ি রয়েছে। রাতে আমি আমার অন্য বাড়িতে ঘুমাতে গিয়েছিলাম। সকাল বেলা এসে দেখি আমার স্ত্রী ছালেমা বেগমকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে। তবে ছালেমা বেগমের কাছ থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ডাকাতরা নির্মমভাবে ছালেমা বেগমকে হত্যা করেছে। ছালেমা বেগমের শরীরে একাধিক আগাতের চিহ্ন রয়েছে। আমরা তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতের আইনের আওতায় নিয়ে আসবো।
এদিকে, ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পারভেজ আলম চৌধুরীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed