সিলেটের দুই ল্যাবে ৭৭ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে আরও ৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৩৩ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৪৪ জনের করোন শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, ‘ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ ৪২৭ টি নমুনা গ্রহণ করা হলেও ২৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে সিলেট জেলার ২১ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ৯ জন, ও মৌলভীবাজারের ২ জন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান শারি পিসিআর ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৮, সুনামগঞ্জ জেলার ১৭ ও হবিগঞ্জ জেলার ৯ জন রয়েছেন।
এ নিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই( রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৮০৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪১৯৩ জন, সুনামগঞ্জে ১৪৭৯ জন, হবিগঞ্জে ১১৪৬ জন এবং মৌলভীবাজারে ৯৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০৮ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
অন্যদিকে সিলেট বিভাগে ৩ হাজার ৩৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১০৬১ জন, সুনামগঞ্জে ১১০৭ জন, হবিগঞ্জে ৬৬৪ জন এবং মৌলভীবাজারে ৫৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ১৪৬ জন। এরমধ্যে ১৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed