বিশ্বনাথের ৪৬১ প্রতিবন্ধীকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে সাড়ে চার শতাধিক প্রতিবন্ধী ব্যক্তিকে ঈদের উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোন শেখ রেহানা খবরটি নজরে আনলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি তৎক্ষণাৎ আমলে নিয়ে তাদের উপহার পাঠান। প্রধানমন্ত্রীর মিডিয়া উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী রামপাশা ইউনিয়নের ৪৬১ জন প্রতিবন্ধী ব্যক্তিকে জনপ্রতি দুই হাজার ৫০০ টাকা এবং প্রতি পরিবারের জন্য একটি লুঙ্গি ও একটি শাড়ি বরাদ্দের জন্য গতকাল মঙ্গলবার ১৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকা প্রদান করেন।
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের জামশেদপুর, ধলীপাড়া, মাখরগাঁও ও আমতৈল মিলে বৃহত্তর আমতৈল গ্রাম নামে পরিচিত এই গ্রামে প্রতিবন্ধিত্বের হার সিলেটের সামগ্রিক হারের তুলনায় দ্বিগুণেরও বেশি।
উপহার পাঠানো ছাড়াও প্রধানমন্ত্রী প্রতিবন্ধী শিশুদের সুস্থতা এবং ভবিষ্যতে সুস্থ প্রজন্ম নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো হলো:
১. গ্রামের সব প্রতিবন্ধী ব্যক্তির সমস্যা যথাযথভাবে চিহ্নিত করে বিশেষ প্রতিবন্ধী ভাতার আওতায় আনতে হবে।
২. সবাইকে স্বাস্থ্য সুরক্ষা ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে বাড়ি বাড়ি গিয়ে কাউন্সেলিং করা।
৩. নিজ বাসস্থানসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed