Main Menu

সিলেটের দুই ল্যাবে ৮৫ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে মঙ্গলবার আরো ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ওসমানী মেডিকেলের ল্যাবে ৫৬ জন ও শাবির ল্যাবে ২৯ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সিলেটের ৪ জেলায় বাসিন্দা।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার কলেজের ল্যাবে ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এরমধ্যে সিলেট জেলার ৩৫ জন, সুনামগঞ্জের ২ জন, মৌলভীবাজারের ২৩ এবং হবিগঞ্জের ৬ জন রয়েছেন বলেও জানান তিনি।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, আজ মঙ্গলবার কলেজের ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে সুনামগঞ্জের ৯ জন এবং সিলেটের ২০ জন।

এ নিয়ে মঙ্গলবার (২৮ জুলাই) রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪১২১ জন, সুসামগঞ্জে ১৪৪৬ জন, হবিগঞ্জে ১১৩৮ জন এবং মৌলভীবাজারে ৯৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে সিলেট বিভাগে ৩ হাজার ২৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১০১১ জন, সুসামগঞ্জে ১০৯২ জন, হবিগঞ্জে ৬২২ জন এবং মৌলভীবাজারে ৫৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আর সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১৩৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০৪ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ১০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২২৪ জন। এরমধ্যে ১৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

Share





Related News

Comments are Closed