জুড়ীতে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের জুড়ী উপজেলার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক ব্যাংক কর্মকর্তা।
মঙ্গলবার সকাল ১১টায় সিলেট নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমূল্য দাস (৫৬) নামের ওই কর্মকর্তা মারা যান। তিনি জনতা ব্যাংকের জায়ফরনগর শাখার ব্যবস্থাপক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি গত কয়েকদিন থেকে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সিলেট নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এক সপ্তাহ পূর্বে করোনা পলিক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার তার ফলাফল পজিটিভ আসে।
উপজেলা শহরের উত্তর ভবানীপুরের বাসিন্দা অশুর্য দাস ব্যাংকে যোগ দেওয়ার আগে জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ ছেলে, ৪ ভাই ও ৪ বোন রেখে যান। জীবদ্দশায় তিনি জুড়ী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জুড়ী উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
মঙ্গলবার বিকেল ৫টায় স্থানীয় সার্বজনিন শ্বশান ঘাটে বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্টদের উপস্থিতিতে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed