করোনাকে জয় করে বাড়ি ফিরলেন ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক: করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন ও তার ৮ বছরের কন্যা আরাধ্যা বচ্চন। মা ও মেয়ে দুজনেরই কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে এখনও হাসপাতালেই পর্যবেক্ষণে থাকবেন অমিতাভ ও অভিষেক বচ্চন।
সোমবার (২৭ জুলাই) টুইটারে অভিষেক লেখেন, ‘ক্রমাগত প্রার্থনা ও শুভকামনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। চিরঋণী। ঐশ্বরিয়া ও আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তারা এখন বাড়িতেই থাকবেন। আমি ও আমার বাবা হাসপাতালে পর্যবেক্ষণে থাকব।’
গত ১১ জুলাই করোনা পজিটিভ ধরা পড়ায় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। তিনি নিজেই টুইটারে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান।
পরে ওইদিন রাতেই রিপোর্ট পজিটিভ আসে অমিতাভের পুত্র অভিষেকেরও। তিনিও ওই হাসপাতালেই ভর্তি হন। প্রাথমিকভাবে বাড়ির সবার কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয় পরীক্ষায় ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্যার কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
প্রথমে তারা বাড়িতেই কোয়ারানটিনে থাকলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। যদিও অমিতাভ পত্নী জয়া বচ্চন ও পরিবারের অন্য সবার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সূত্র: এই সময়।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed